Fish bharta

উপকরণ-রুই,কাতলা, ভেটকি ইত্যাদি মাছ হালকা ভাজা, পিঁয়াজ কুঁচি,আদা রসুন বাটা, লঙ্কা বাটা,টমেটো,ক্যাপসিকাম,ধনে পাতা,সাদা তেল,নুন,হলুদ,লঙ্কা গুঁড়ো,ছাতু, জল।

প্রণালী- মাছ থেকে কাঁটা ছাড়িয়ে হালকা হাতে চটকে নিতে হবে।পাত্রে বেশ খানিকটা তেল দিয়ে প্রথমে পিঁয়াজ কুঁচি দিয়ে ভাজতে হবে।হালকা বাদামী হলে একে একে টমেটো,ক্যাপসিকাম,আদা রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে মাছটা দিয়ে দিতে হবে।ভালো করে নাড়াচাড়া করে নুন, হলুদ,লঙ্কা গুঁড়ো দিয়ে আবার নেড়ে সামান্য জল দিতে হবে।জল শুকিয়ে গেলে সামান্য ছাতু ছড়িয়ে নামিয়ে ধোনে পাতা ছড়িয়ে রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে হবে।

Comments

Popular posts from this blog

রাভা মেদু বড়া

বিউলির ডালের কচুরি

Fish in Butter Garlic Sauce