মুর্গ পাটিয়ালা

উপকরণ- লম্বা করে কাটা বোনলেস চিকেন(এক ইঞ্চি মাপের), দই,সাদা তেল,নুন,হলুদ,ধনে ,লঙ্কা গুঁড়ো,পিঁয়াজ কুঁচি,টমেটো,গোটা গরম মসলা,তেজ পাতা,আদা,রসুন বাটা,কাজু বাটা,কোসৌরি মেথি,ক্রীম, ধনে পাতা
 
প্রণালী- চিকেনের মধ্যে নুন,হলুদ,লঙ্কা গুঁড়ো,ধনে গুঁড়ো,দই দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আধ ঘন্টা পরে বের করে স্বাভাবিক তাপমাত্রায় আনতে হবে।পাত্রে সাদা তেল দিয়ে প্রথমে গরম মসলা,তেজ পাতা ফোরণ দিতে হবে।সুন্দর গন্ধ বেরোলে পিঁয়াজ কুঁচি, টমেটো কুঁচি,আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে।এর মধ্যে ম্যারিনেট করা মাংস টা দিয়ে দিয়ে অল্প আঁচে নাড়তে হবে।কাজু বাটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।ঝোল ঘন হলে কোসৌরি মেথি,ক্রীম, ধনে পাতা ছড়িয়ে নামাতে হবে।

Comments

Post a Comment

Popular posts from this blog

রাভা মেদু বড়া

বিউলির ডালের কচুরি

Fish in Butter Garlic Sauce