বিউলির ডালের কচুরি

উপকরণ- বিউলির ডাল, কাঁচা লঙ্কা,আদা,মৌরি,ময়দা,সাদা তেল, নুন,মিষ্টি
প্রণালী- এক কাপ বিউলির ডাল সারা রাত ভিজিয়ে সকালে সামান্য কাঁচা লঙ্কা,ছোট এক টুকরো আদা,অল্প মৌরী দিয়ে মিহি করে বেটে নিতে হবে।এই বাটা ডালে যতটা ময়দা দেওয়া যায় দিয়ে সামান্য সাদা তেল ,নুন,মিষ্টি দিয়ে লুচির ময়দার মতো মেখে রাখতে হবে।মনে রাখতে হবে যে এতে জল দেওয়া চলবে না।তারপর লুচির মতো লেচি কেটে একটু মোটা করে বলে ডুবো তেলে ভেজে তুলতে হবে।এক কাপ ময়দায় সাত থেকে আটটি কচুরি বানানো যাবে।

Comments

Post a Comment