গোয়ালন্দ স্টিমার চিকেন কারী

উপকরণ- মাঝারী করে কাটা চিকেন-৫০০গ্রাম,মাঝারী মাপের পিঁয়াজ দুটি কুচানো, মাঝারী মাপের এক টুকরো আদা ও রসুন কুঁচি,শুকনো লঙ্কা দুটি,সর্ষের তেল ১০ বড় চামচ,নুন,হলুদ,লঙ্কা গুঁড়ো, কুঁচো চিংড়ি বাটা-১০০গ্রাম

প্রণালী- চিকেন ভালো করে ধুয়ে পিঁয়াজ,আদা,রসুন,নুন,হলুদ ও ৬চামচ তেল দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে।পাত্রে বাকি তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোরণ দিতে হবে।কুঁচো চিংড়ি বাটা টা চিকেনে তে মাখিয়ে ঐ তেলে চিকেন ছাড়তে হবে।বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কম আঁচে ডাকা দিয়ে প্রায় আধ ঘণ্টা ধরে রান্না করতে হবে।আধ ঘণ্টা পর এক কাপ জল দিয়ে ফুটিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

Comments

Popular posts from this blog

রাভা মেদু বড়া

বিউলির ডালের কচুরি

Fish in Butter Garlic Sauce