অসমীয়া মাছ ট্যাঙ্গা

উপকরণ- রুই,কাতলা,ভেটকি ইত্যাদি যেকোন মাছের টাটকা টুকরো,নুন,হলুদ,আলু সেদ্ধ,টমেটো কুঁচি,সর্ষে, লেবুর রস,কাঁচা লঙ্কা,ধনে পাতা,সর্ষের তেল

প্রণালী- মাছ নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে রাখতে হবে।পাত্রে অল্প তেল দিয়ে সর্ষে ফোরণ দিতে হবে।টমেটো কুঁচি দিয়ে অল্প নেড়ে আলু সেদ্ধ টা চটকে দিতে হবে।হালকা করে নেড়ে অনেকটা জল,নুন,হলুদ দিয়ে ফোটাতে হবে।জল ফুটে উঠলে মাছ গুলো ঝোলে ছেড়ে খানিক ক্ষণ ফোটাতে হবে মাছ নরম হলে পরিবেশনের পাত্রে ঢেলে অনেকটা লেবুর রস কাঁচা লঙ্কা ও ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

Comments

Popular posts from this blog

রাভা মেদু বড়া

বিউলির ডালের কচুরি

Fish in Butter Garlic Sauce