ডিমের অকুরি

উপকরণ- ডিম সিদ্ধ 6টা,ঘি, পিঁয়াজ,রসুন,আদা,টমেটো,লঙ্কা,ক্যাপসিকাম কুঁচি, নুন,মিষ্টি,ধনে পাতা,লেবুর রস

প্রণালী-ডিম খুব শক্ত করে সিদ্ধ করে কুসুম টিকে সাবধানে আলাদা করে রাখতে হবে। পাত্রে ঘি গরম করে তাতে একে একে পিঁয়াজ,আদা,রসুন,টমেটো, লঙ্কা,ক্যাপসিকাম দিন।ভাজা ভাজা হলে ডিমের সাদা অংশ খুব পাতলা করে কেটে দিয়ে দিন।খুব হালকা হাতে নাড়াচাড়া করে নুন,মিষ্টি ও সামান্য জলের ছিটে দিতে হবে।ডিমের কুসুম গুলো গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে।গ্যাস বন্ধ করে লেবুর রস ও ধনে পাতা কুঁচি দিয়ে রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে হবে।

Comments

Post a Comment